হিমাগারে আলু সংরক্ষণ
ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট এলাকায় ব্যক্তিমালিকানায় ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় ফরিদপুর হিমাগার লিমিটেড। ব্যবসায়ী ও কৃষকেরা মার্চ থেকে নভেম্বর পর্যন্ত এখানে আলু সংরক্ষণ করেন। এ ছাড়া ফল ব্যবসায়ীরা সারা বছরই অল্প কয়েক দিনের জন্য বিভিন্ন ফল সংরক্ষণ করে রাখেন। সুবিধামতো সময়ে কৃষক ও ব্যবসায়ীরা হিমাগার থেকে আলু ও ফল বিক্রির জন্য নিয়ে যান। এই হিমাগারের ধারণক্ষমতা রয়েছে দেড় লাখ বস্তা। প্রতি বস্তায় ৬০ কেজি করে আলু রাখা যায়। নির্দিষ্ট সময়ের জন্য ব্যবসায়ীরা বস্তাপ্রতি ৪০৫ টাকা হারে ভাড়া দেন। মৌসুমের শুরুতে ফরিদপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, ঝিনাইদা, মাগুরা, নীলফামারী, লালমনিরহাট, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর ও রাজশাহী থেকে ব্যবসায়ীরা আলু এনে এই হিমাগারে সংরক্ষণ করেন। হিমাগারে আলু সংরক্ষণ নিয়ে এই ছবির গল্প।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯