দিয়াবাড়ির হাটে এখনো বাঁশ-ত্রিপল–আবর্জনা

পবিত্র ঈদুল আজহার পরের দিন দুপুর ১২টার মধ্যে পশুর হাটের বাঁশ, খুঁটি ও অন্যান্য অস্থায়ী কাঠামো অপসারণের দায়িত্ব ছিল ইজারাদারদের। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে হাটের ময়লা-আবর্জনা পরিষ্কার করার কথা ছিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। কিন্তু ঈদের সপ্তাহ পার হতে চললেও উত্তরা দিয়াবাড়ির পশুর হাটের ত্রিপল, বাঁশ, খুঁটি ও অন্যান্য কাঠামো এখনো অপসারণ করা হয়নি। বর্জ্যও রয়ে গেছে। স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের দাবি, দ্রুত এলাকা পরিষ্কার করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক। ছবিগুলো গত দুই দিনে তোলা—

১ / ৯
ঈদের সপ্তাহ পেরিয়ে গেলেও পুরোপুরি সরানো হয়নি দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটের কাঠামো
২ / ৯
হাটের বর্জ্য পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে
৩ / ৯
খোলা জায়গায় পানি জমে এখন মশার প্রজনন স্থানে পরিণত হয়েছে
৪ / ৯
সারা বছর এখানে এলাকার লোকজন খেলাধুলা করেন। রয়ে গেছে ঈদবাজারের সরঞ্জাম
৫ / ৯
সড়কের বেহাল অবস্থার কারণে দোকান খুলতে পারছেন না স্থানীয় ব্যবসায়ীরা
৬ / ৯
হাটে পশু রাখার জন্য তৈরি করা প্যান্ডেলের বাঁশ-ত্রিপল-খুঁটি খুলে নিচ্ছেন কয়েক শ্রমিক
৭ / ৯
মেট্রোরেল স্টেশনের আশপাশের অংশেও এখনো অনেক ময়লা-আবর্জনা
৮ / ৯
প্রধান সড়কের ওপরই ময়লার স্তূপ
৯ / ৯
কয়েক দিন আগে দেওয়া কাঁটাতারের বেড়া ও গাছ ভেঙে ফাঁকা এখন সড়ক বিভাজক