হলুদে সেজেছে সাতবিলা হাওর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীত মৌসুমে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের সাতবিলা হাওর যেন হলুদে সেজে উঠেছে। চোখজুড়ানো শর্ষেখেতে ভরে উঠেছে হাওরের বিস্তীর্ণ এলাকা। গত শুক্রবার সাতবিলা হাওরের লম্বাকান্দি গ্রামসংলগ্ন এলাকা থেকে ছবিগুলো তোলা—

১ / ১১
পাহাড়ের নিচে স্বচ্ছ পানির বিল। দুই পাশে রয়েছে বিস্তীর্ণ শর্ষেখেত।
২ / ১১
সীমান্তঘেঁষা সাতবিলা হাওর যেন হলুদ চাদরে ঢাকা পড়েছে।
৩ / ১১
বিস্তীর্ণ শর্ষেখেতের পাশের জমিতে গরুকে ঘাস খাওয়াতে এনেছেন এক ব্যক্তি।
৪ / ১১
সাতবিলা হাওরে জমির পর জমিতে চাষ হয়েছে শর্ষে।
৫ / ১১
হাওরের চারদিকে রয়েছে অনেক ছোট খাল।
৬ / ১১
শর্ষেখেত দেখতে অভিভাবকের সঙ্গে এসেছে দুই শিশু।
৭ / ১১
পাহাড়, খাল আর হলুদ শর্ষেখেত—অপরূপ সৌন্দর্য ধরা দেয় শীতের সকালে।
৮ / ১১
হলুদ শর্ষেখেতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এক শিশু।
৯ / ১১
শর্ষেখেতের পাশ দিয়ে গরু নিয়ে বাড়িতে ফিরছে এক কিশোর।
১০ / ১১
শীতের পড়ন্ত বিকেলে সাতবিলা হাওরে উড়ছে পাখিরা।
১১ / ১১
পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে। হাওর থেকে বাড়িতে ফিরছেন এক ব্যক্তি।