কাপ্তাই হ্রদে ফিরল প্রাণচাঞ্চল্য, ধরা পড়ছে মাছ

তিন মাসের বেশি সময় বন্ধ থাকার পর রাঙামাটির কাপ্তাই হ্রদে আবার শুরু হয়েছে মাছ আহরণ। ১০ আগস্ট দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে হ্রদে পুনরায় জাল ফেলেছেন জেলেরা। ভোর হতেই মৎস্য অবতরণকেন্দ্র ও আড়তগুলোতে শুরু হয়েছে জেলে, ব্যবসায়ী ও শ্রমিকদের কর্মব্যস্ততা। দীর্ঘ সময় মাছ ধরা বন্ধ থাকায় এবার হ্রদে প্রচুর কাচকি, চাপিলাসহ বিভিন্ন দেশি ছোট মাছের পাশাপাশি ধরা পড়ছে বড় আকারের কাতলা, কালবাউশ ও আইড়। ছবির গল্পে দেখে নেওয়া যাক কাপ্তাই হ্রদের বর্তমান চিত্র।

১ / ১৩
দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে আবার কাপ্তাই হ্রদের বুকে ফিরেছে জেলেদের ব্যস্ততা।
২ / ১৩
মাছ পরিবহনের জন্য ঘাটে প্রস্তুত রাখা হয়েছে সারি সারি প্লাস্টিকের ড্রাম।
৩ / ১৩
দীর্ঘ সময় পর আবার হ্রদে মাছ শিকারে নামতে পেরে খুশি জেলেরা।
৪ / ১৩
মৎস্য অবতরণকেন্দ্রে নিয়ে আসা তাজা মাছ ডিজিটাল স্কেলে মেপে প্যাকেটজাত করার প্রস্তুতি চলছে।
৫ / ১৩
বরফ দিয়ে প্যাকেটজাত করার জন্য ঝুড়ি থেকে তাজা কাচকি মাছ পলিথিন মোড়ানো বাক্সে ঢালা হচ্ছে।
৬ / ১৩
মাছ তাজা রাখতে বড় বড় বরফের খণ্ড ভাঙার কাজে ব্যস্ত এক শ্রমিক।
৭ / ১৩
মৎস্য অবতরণকেন্দ্রের মেঝেতে সারি সারি ঝুড়িতে সাজিয়ে রাখা হয়েছে কাপ্তাই হ্রদ থেকে সদ্য আহরিত রুপালি ছোট মাছ।
৮ / ১৩
জেলেদের জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে রুপালি কাচকি ও চাপিলা।
৯ / ১৩
তিন মাসের নিষেধাজ্ঞার সুফলে হ্রদে এবার ছোট মাছের উৎপাদন ভালো হয়েছে।
১০ / ১৩
বিক্রির উদ্দেশ্যে আড়তে সাজিয়ে রাখা হয়েছে কাপ্তাই হ্রদ থেকে আহরিত আইড় মাছ।
১১ / ১৩
একটি পাত্রে সাজিয়ে রাখা কাপ্তাই হ্রদের তাজা কালবাউশ মাছ।
১২ / ১৩
জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কাতলা মাছ।
১৩ / ১৩
আড়তে বিক্রির জন্য পাত্রে সাজিয়ে রাখা তাজা চাপিলা মাছ।