ধ্বংসচিহ্নে আটকে যায় চোখ

রাজধানীর কারওয়ান বাজারে সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলায় পুড়ে যাওয়া প্রথম আলো ভবনে চলছে ব্যতিক্রমী প্রদর্শনী ‘আলো’। এতে স্থান পেয়েছে হামলার বর্বরতার চিত্র ও সহিংসতার ক্ষতচিহ্ন, যা শিল্পীদের সৃজনশীল প্রকাশে পেয়েছে ভিন্ন মাত্রা। প্রদর্শনী দেখতে প্রতিদিনই আসছেন রাজনীতিক, বিশিষ্টজন, শিল্পী–সাহিত্যিক ও শিক্ষার্থীরা। প্রদর্শনীটি চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে ১টা ও বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। ছবিগুলো আজ শনিবার তোলা:

১ / ১১
প্রদর্শনী ঘুরে দেখছেন লেখক ও গবেষক আসিফ মুনীর ও কাজী ফুডস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী
২ / ১১
প্রদর্শনী দেখতে আসেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান (বাঁয়ে)
৩ / ১১
পরিবার নিয়ে প্রদর্শনী দেখতে আসেন কেউ কেউ
৪ / ১১
প্রদর্শনী দেখতে আসেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষার্থীরা
৫ / ১১
ধ্বংসযজ্ঞ ঘুরে দেখছেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ
৬ / ১১
শিল্পী মাহ্‌বুবুর রহমানের (মাঝে) সঙ্গে প্রদর্শনী ঘুরে দেখছেন অধিকারকর্মী খুশী কবির
৭ / ১১
ধ্বংসযজ্ঞের ক্ষতচিহ্ন দেখছেন গ্যালারি কায়ার কর্ণধার চিত্রকর গৌতম চক্রবর্তী
৮ / ১১
প্রদর্শনী দেখছেন দুই দর্শনার্থী
৯ / ১১
প্রদর্শনীতে ভিডিও চিত্র দেখছেন দর্শনার্থীরা
১০ / ১১
ধ্বংসযজ্ঞে চোখ আটক যায় যে কারও
১১ / ১১
হামলায় তছনছ চেয়ার–টেবিল। সেখানে উড়ছে পায়রা