এমসি কলেজে ‘ক্ষণচিত্র’ প্রদর্শনী

শিক্ষার্থীদের ক্যামেরায় ধরা পড়েছে নানা গল্প, চেনা জীবনের ভিন্ন ভিন্ন দৃশ্য। সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে প্রথমবারের মতো শুরু হয়েছে শিক্ষার্থীদের আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা ‘ক্ষণচিত্র’ সিজন ০১। এমসি কলেজ ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে কলেজের শিক্ষার্থীদের তোলা ২৪টি ছবি নিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। ‘স্টোরি বেজড ফটোগ্রাফি’ বা গল্পনির্ভর আলোকচিত্রের ভাবনায় প্রতিটি ছবিতে উঠে এসেছে আলাদা গল্প ও দৃষ্টিভঙ্গি। ১৭ ও ১৮ নভেম্বর কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে চলছে এই আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
প্রদর্শনীতে ছবি দেখছেন দর্শনার্থীরা।
২ / ৮
বাঁশের স্ট্যান্ডে সাজানো শিক্ষার্থীদের তোলা ২৪টি ছবি নিয়ে চলছে ‘ক্ষণচিত্র’ আলোকচিত্র প্রদর্শনী
৩ / ৮
ছবির গল্পে মগ্ন দর্শনার্থীরা।
৪ / ৮
শিক্ষার্থীদের তোলা আলোকচিত্র ঘুরে ঘুরে দেখছেন অতিথিরা।
৫ / ৮
নানা ধরনের ছবি স্থান পেয়েছে প্রদর্শনীতে।
৬ / ৮
কলেজে শহীদ মিনার প্রাঙ্গণ এলাকায় প্রদর্শনী দেখতে আসা দর্শনার্থীদের ভিড়।
ANIS
৭ / ৮
প্রদর্শনীর ছবি মুঠোফোনে ধারণ করছেন এক দর্শনার্থী। আহাম্মদ।
৮ / ৮
প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তোফায়েল
ANIS