শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদ দেশজুড়ে

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী এক শিশুকে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই রামপুরায় মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনা নাড়িয়ে দিয়েছে দেশকে। সংবাদমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং নিরাপত্তার অভাব নিয়ে। শিশু ও নারীর প্রতি নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে আজ শুক্রবার প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সংগঠন দেশের নানা স্থানে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে।

১ / ৮
শিশু ও নারীর প্রতি নির্যাতন–নিপীড়নের প্রতিবাদে মানববন্ধনে প্রথম আলো বন্ধুসভা। সার্ক ফোয়ারা, কারওয়ান বাজার, ঢাক
ছবি: প্রথম আলো
২ / ৮
পল্লবীতে শিশুকে ধর্ষণ, হত্যাসহ এ ধরনের সব ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন। আশুলিয়া, সাভার, ঢাকা
ছবি: প্রথম আলো
৩ / ৮
‘শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক–নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ স্লোগানে মানববন্ধনে প্রথম আলো বন্ধুসভার চট্টগ্রাম শাখা। প্রবর্তক মোড়, চট্টগ্রাম
ছবি: জুয়েল শীল
৪ / ৮
ক্ষোভের এই জুতার লক্ষ্য পল্লবীতে শিশুকে ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের প্রতি; মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় ‘এলাকাবাসীর ব্যানারে’ কয়েক শ মানুষের বিক্ষোভে। মিরপুর ১০ নম্বর সেকশন, ঢাকা
ছবি: প্রথম আলো
৫ / ৮
শিশু-নারীর নিরাপত্তা, ধর্ষক-নিপীড়কের দ্রুত বিচারের দাবিতে সিলেটে প্রথম আলো বন্ধুসভার ব্যানারে মানববন্ধন। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, সিলেট
ছবি: প্রথম আলো
৬ / ৮
শিশু হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধনে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। বাকলিয়া নয়া মসজিদ, চট্টগ্রাম
ছবি: প্রথম আলো
৭ / ৮
শিশু ও নারীর প্রতি যৌন নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদ এবং দায়ী বক্তিদের দ্রুত বিচারের দাবিতে কক্সবাজারের চকরিয়ায় প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। চকরিয়া কেন্দ্রীয় শহীদ মিনার, কক্সবাজার
ছবি: প্রথম আলো
৮ / ৮
শিশু ও নারীর নিরাপত্তা বিধান এবং ধর্ষণকারী ও নিপীড়কের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনে প্রথম আলো বন্ধুসভা। নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে, চাঁপাইনবাবগঞ্জ
ছবি: প্রথম আলো