শীতের দিনে ‘প্রেমযমুনার খেয়াঘাট’

ভরা বর্ষায় যেখানে আছড়ে পড়ে ঢেউ, শুষ্ক মৌসুমে সেই স্থানেই নিথর পড়ে আছে কিছু নৌকা। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনার দীঘলকান্দি হার্ড পয়েন্টের অবস্থান দীঘলকান্দি গ্রামসংলগ্ন এলাকায়। তরুণ–তরুণীদের কাছে দীঘলকান্দি হার্ড পয়েন্ট ‘প্রেমযমুনার ঘাট’ নামে পরিচিত বেশি। বর্ষা মৌসুমে পালতোলা নৌকা ছুটে বেড়ায় যমুনাজুড়ে। এখন নদীতীরবর্তী এলাকার মানুষেরা হেঁটে এক চর থেকে আরেক চরে যাচ্ছেন। হেঁটে পাড়ি দিচ্ছেন যমুনা নদী। শুষ্ক মৌসুমে ‘প্রেমযমুনার খেয়াঘাট’ নিয়ে ছবির গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
হার্ড পয়েন্টে নিথর পড়ে আছে নৌকা
২ / ৯
হেঁটেই যমুনা নদী পার হচ্ছেন মনোয়ারা বেগম
৩ / ৯
বেশির ভাগ নৌকাই মেরামতের পর বর্ষায় আবার চলাচল করবে
৪ / ৯
যমুনা নদীতে হেঁটেই ছাগল চরাতে যাচ্ছেন তয়বর–আমেনা দম্পতি
৫ / ৯
নদীর বালুচর পেরিয়ে ভ্যান নিয়ে যাচ্ছেন এক চালক
৬ / ৯
চরে ঘাসের খোঁজে যাচ্ছেন এক রাখাল
৭ / ৯
চরাঞ্চলে কাজ করা কৃষককে খাবার খাইয়ে বাড়িতে ফিরছেন দুই নারী
৮ / ৯
কিছু স্থানে পানিও জমে আছে। সেই পানিতে গোসল সেরে নিচ্ছেন এক ব্যক্তি
৯ / ৯
নদীর তীরে মাছ শিকারে নেমেছেন এক জেলে