জ্বালানির অপেক্ষায় কৃষকের দুর্বিষহ জীবন

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশে ডিজেলসহ জ্বালানি তেলের তীব্র সংকট চলছে। দেশের অন্যান্য এলাকার মতো মুন্সীগঞ্জের শ্রীনগরের ফিলিং স্টেশনগুলোয়ও কৃষক ও যানবাহনচালকদের দীর্ঘ সারি ও চরম ভোগান্তি দেখা গেছে। বোরো মৌসুমে চাহিদা বেড়ে যাওয়ার বিপরীতে সীমিত সরবরাহের কারণে কৃষিকাজ ও সেচব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আজ শুক্রবার দুপুরে ছবিতে ধরা পড়েছে সেই সংকট, ভোগান্তি ও অনিশ্চয়তার চিত্র।

১ / ৮
জ্বালানি তেলের অপেক্ষায় শ্রীনগরের একটি ফিলিং স্টেশনে কৃষক ও মোটরসাইকেলচালকদের দীর্ঘ সারি।
২ / ৮
ইরি-বোরো সেচ মৌসুমে সেচের জন্য ডিজেল সংগ্রহে ভোর থেকে অপেক্ষা করছেন কৃষকেরা।
৩ / ৮
সরবরাহ কম থাকায় একেকজন কৃষককে ২০০–৫০০ টাকার ডিজেল দেওয়া হচ্ছে, যা চাহিদার তুলনায় অনেক কম।
৪ / ৮
ডিজেলের জন্য সকাল থেকে অপেক্ষা করতে করতে বসা অবস্থায় ঘুমিয়ে পড়েছেন ক্লান্ত কৃষক।
৫ / ৮
সকালে তেলের ড্রাম নিয়ে আসতে না পারায় ইট দিয়ে সারিতে নিজের অবস্থান চিহ্নিত করে রেখেছেন কৃষকদের কেউ কেউ।
৬ / ৮
প্রচণ্ড গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কৃষকদের।
৭ / ৮
পর্যাপ্ত জ্বালানির অভাবে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় জমিতে সময়মতো পানি দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান কয়েকজন কৃষক।
৮ / ৮
সারিতে দাঁড়ানো নিয়েও মাঝেমধ্যে তৈরি হয় বিশৃঙ্খলা।