শরৎ শেষে হেমন্তের ছোয়া

শরৎ শেষে আসছে হেমন্ত। প্রকৃতিতে বিভিন্ন ফলের গাছে এসেছে গুটি আর ফুল গাছে কুঁড়ি। এই ঋতুতে শিউলির সৌরভ বাঙালির প্রাণে আনে উৎসবের আমেজ।

১ / ১১
আমগাছে দেখা যাচ্ছে মুকুল।
২ / ১১
কাঁঠালগাছের ডালে বেড়ে উঠছে কচি ফল।
৩ / ১১
ছোট জুম্ম মরিচগাছে ফুটেছে সাদা ফুল।
৪ / ১১
সবুজ পাতার আড়ালে ফুটছে লেবুর ফুল, পাশেই ঝুলছে কচি লেবু।
৫ / ১১
মাটি ভেদ করে মাথা তুলছে আদাগাছের নতুন অঙ্কুর।
৬ / ১১
ড্রাগন ফলের গাছে বাড়ছে নতুন কাণ্ড।
৭ / ১১
বড়ইগাছের ডালে ডালে ফুটছে নতুন কুঁড়ি।
৮ / ১১
সবুজ পাতার ফাঁকে ফুটেছে লাল কুঞ্জলতা ফুল।
৯ / ১১
সাদা পাপড়ি আর কমলা বোঁটায় স্নিগ্ধ শিউলি ফুল।
১০ / ১১
কালো মরিচগাছের সরু মঞ্জরিতে ফুটছে ছোট ছোট ফুল।
১১ / ১১
মনোমুগ্ধকর রঙের পাপড়ি মেলে ফুটেছে শ্যারনের গোলাপ
ছবি: সুপ্রিয় চাকমা