রাজধানীতে শীতের দাপট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহখানেক ধরে রাজধানীসহ সারা দেশে জেঁকে বসেছে শীত। সঙ্গে উত্তরের হিমেল হাওয়ার দাপট আর ঘন কুয়াশা মানুষের কষ্ট ও ভোগান্তিতে যোগ করেছে বাড়তি মাত্রা। এ থেকে বাদ যায়নি প্রাণিকুলও। দেশের অনেক স্থানে ভোররাতে ঝিরিঝিরি বৃষ্টির আকারে ঝরে কুয়াশা। ঘন কুয়াশার দাপট থাকে অনেক বেলা পর্যন্ত। এ জন্য প্রায়দিনই সকাল ১০টা–১১টা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। রাজধানীর আজকের শীতের চিত্র নিয়ে সাজানো হলো এই ছবির গল্প।

১ / ৮
দেশের কয়েকটি অঞ্চলে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। রাজধানীতেও মৃদু শৈত্যপ্রবাহের কারণে আজ সারা দিন ছিল ঘন কুয়াশায় ঢাকা। পোস্তগোলা এলাকা, ৭ জানুয়ারি
ছবি: দীপু মালাকার
২ / ৮
তীব্র শীতে কাবু প্রাণিকুল। পুরান ঢাকার একটি বাসার ছাদে সকালে জবুথবু হয়ে বসে আছে কয়েকটি বানর। কৈলাস ঘোষ লেন, ৭ জানুয়ারি
ছবি: দীপু মালাকার
৩ / ৮
দুপুরবেলাতেও চারদিক ঢেকে আছে কুয়াশার চাদরে। সেগুনবাগিচা থেকে তোলা
ছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ৮
শীতের তীব্রতা বাড়ায় ঠান্ডা থেকে রক্ষা পেতে বেড়েছে মাফলারসহ অন্যান্য শীতবস্ত্রের চাহিদা। গুলিস্তান
ছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ৮
কুয়াশার মধ্যে মায়ের চাদরে উষ্ণতা পাচ্ছে শিশুটি। সদরঘাট এলাকা
ছবি: দীপু মালাকার
৬ / ৮
ঘন কুয়াশার মধ্যে নৌযান চালাতে বিপাকে পড়তে হচ্ছে চালকদের। দুপুরে পোস্তগোলা এলাকায়
ছবি: দীপু মালাকার
৭ / ৮
শীতের তীব্রতায় গামছা মুড়িয়ে উষ্ণতা পাওয়ার চেষ্টা। লালকুঠি ঘাট এলাকা
ছবি: দীপু মালাকার
৮ / ৮
মৃদু শৈত্যপ্রবাহের পাশাপাশি রাজধানীতে সারা দিন ছিল ঘন কুয়াশা। তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ৭ জানুয়ারি
ছবি: তানভীর আহাম্মেদ