শ্রদ্ধা–স্মরণে জুলাই গণ–অভ্যুত্থান দিবস

জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি আজ বুধবার (৫ আগস্ট)। যথাযোগ্য মর্যাদায় দেশজুড়ে দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে জুলাই শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। পাশাপাশি আলোচনা সভা, স্মরণসভা, দোয়াসহ নানা আয়োজনে দিবসটি পালন করা হচ্ছে। এ নিয়ে ছবির গল্প।

১ / ৮
জুলাই গণ–অভ্যুত্থান দিবসে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ। পঞ্চগড়, ৫ আগস্ট
ছবি: রাজিউর রহমান
২ / ৮
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পঞ্চগড়ের জুলাই স্মৃতিস্তম্ভের সামনে জড়ো হয়েছেন অনেকে। পঞ্চগড়, ৫ আগস্ট
ছবি: রাজিউর রহমান
৩ / ৮
বরিশাল নগরের আমতলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বরিশাল, ৫ আগস্ট
ছবি: সাইয়ান
৪ / ৮
বরিশালের আমতলার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে আসেন এনসিপির নেতা–কর্মীরা। বরিশাল, ৫ আগস্ট
ছবি: সাইয়ান
৫ / ৮
বৃষ্টি উপেক্ষা করে রংপুরের জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন। জুলাই চত্বর, রংপুর, ৫ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
৬ / ৮
শ্রদ্ধার ফুলে ছেয়ে গেছে রংপুরের জুলাই স্মৃতিস্তম্ভের বেদি। জুলাই চত্বর, রংপুর, ৫ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
৭ / ৮
জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভায় সংসদ সদস্য রুমিন ফারহানা। সরাইল উপজেলা পরিষদ মিলনায়তন, ব্রাহ্মণবাড়িয়া, ৫ আগস্ট
ছবি: বদর উদ্দিন
৮ / ৮
জুলাই গণ–অভ্যুত্থানে পা হারানো দাউদকান্দি উপজেলার বাসরা গ্রামের মো. হাসানকে ফুল দিয়ে বরণ। উপজেলা পরিষদ মিলনায়তন, দাউদকান্দি, কুমিল্লা, ৫ আগস্ট
ছবি: আবদুর রহমান ঢালী