দুই টুকরা হওয়া জাহাজের ঠিকানা এখন জেগে ওঠা চর
ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ২০১৬ সালে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে আটকে পড়েছিল এমভি কাফেলা-১। এরপর দীর্ঘ প্রায় এক দশক ধরে জাহাজটি সৈকতের চরে আটকে পড়ে থাকে। সাগরের ঢেউ, জোয়ার-ভাটা ও লবণাক্ত পানির অবিরাম আঘাতে ধীরে ধীরে ক্ষয়ে যেতে থাকে এর লোহার কাঠামো। একসময় মাঝবরাবর ভেঙে দুই ভাগ হয়ে যায় জাহাজটি। এখন ভাঙা কাঠামোর চারপাশে জেগে উঠছে নতুন চর। সেখানে ভিড়ছে মাছ ধরার ছোট নৌকা, নামছেন জেলেরা। একসময় যে জাহাজ ছিল সমুদ্রপথের বাহন, সময়ের পরিক্রমায় সেটিই এখন পতেঙ্গা সৈকতের ভূদৃশ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্রসৈকতে।
১ / ৮
২ / ৮
৩ / ৮
৪ / ৮
৫ / ৮
৬ / ৮
৭ / ৮
৮ / ৮