‘জুলাই-জাগরণ’ প্রদর্শনী

প্রথম আলোর উদ্যোগে জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় ‘জুলাই–জাগরণ’ শীর্ষক বিশেষ প্রদর্শনী চলছে। প্রদর্শনীতে অভ্যুত্থানে প্রথম আলোর ফটোসাংবাদিকদের উল্লেখযোগ্য নির্বাচিত ছবি, শহীদদের ব্যবহার্য নানা সামগ্রী, আন্দোলনে বিভিন্ন বাহিনীর ব্যবহৃত গুলির খোসা–টিয়ার শেল প্রভৃতি রয়েছে। প্রদর্শনীটি কিউরেট করেছেন শিল্পী আনিসুজ্জামান সোহেল। আজ শুক্রবার প্রদর্শনী উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ ও ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। প্রদর্শনীটি চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
প্রদর্শনীর শুরুতেই চোখে পড়বে লাল-সবুজে ঢাকা প্রতিবাদী এক মুখের ছবি।
২ / ১২
প্রদর্শনীতে ছবিগুলো দেখছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
৩ / ১২
উদ্বোধনী অনুষ্ঠানে (বাঁ থেকে) অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
৪ / ১২
উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শনীর কিউরেটর শিল্পী আনিসুজ্জামান সোহেলকে পরিচয় করিয়ে দিচ্ছেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ।
৫ / ১২
উদ্বোধনের পর প্রদর্শনী ঘুরে দেখছেন তিন উদ্বোধক।
৬ / ১২
অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের ব্যবহৃত নানা সামগ্রী দেখছেন অতিথিরা।
৭ / ১২
শহীদ শাফিক উদ্দিন আহমেদ আহনাফের ছবি মুঠোফোনের ক্যামেরায় ধারণ করছেন এক দর্শনার্থী।
৮ / ১২
প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা।
৯ / ১২
অভ্যুত্থানে ব্যবহৃত গুলির খোসা, টিয়ার শেলের খোসা স্থান পেয়েছে প্রদর্শনীতে।
১০ / ১২
প্রদর্শনী কক্ষের সামনে এক কোণে প্রথমা প্রকাশনের স্টলে বই দেখছেন এক দর্শনার্থী।
১১ / ১২
শহীদ শাফিক উদ্দিন আহমেদ আহনাফের ছোট ভাই ইফতেখার আহমেদের কান্না থামছেই না। তাকে সান্ত্বনা দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
১২ / ১২
প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা।