চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারির বাজার বসে চকবাজারে। আস্ত মুরগির কাবাব, মোরগ মুসাল্লাম, শিকের ভারী কাবাব, সুতি কাবাবসহ নানান খাবার পাওয়া যায় এই বাজারে। মাহে রমজানজুড়ে জমজমাট থাকে বাজারটি। রমজানের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চকবাজারে ইফতারি কিনতে এসেছেন অনেকে। চকবাজারের ঐতিহ্যবাহী ইফতারির বাজার নিয়ে ছবির গল্প

১ / ৮
চকবাজারে ঐতিহ্যবাহী ইফতারির বাজার। মানুষের ভিড়ে হাঁটা দায়
২ / ৮
রাখা হয়েছে বিভিন্ন মাংসের রোস্ট
৩ / ৮
দোকানে সাজিয়ে রাখা হয়েছে আস্ত খাসির রোস্ট
৪ / ৮
দোকানিরা ক্রেতাদের হাঁকডাক দিচ্ছেন
৫ / ৮
দোকানে সাজিয়ে রাখা কাবাব
৬ / ৮
এক ক্রেতা পছন্দের কাবাব নিচ্ছেন
৭ / ৮
রয়েছে বিভিন্ন ফলের পসরা
৮ / ৮
ঐতিহ্যবাহী দই বড়া