নিষেধাজ্ঞা কেটেছে, ডাকছে সাগর

নিষেধাজ্ঞার সময় শেষ হয়েছে, আবার শুরু হবে সমুদ্রে মাছ ধরা। বঙ্গোপসাগরে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ৪৭৫ প্রজাতির মাছের অবাধ প্রজনন ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সময় শেষ হয় ১১ জুন মধ্যরাতে। ৫৮ দিন অলস সময় কাটানো জেলেদের কেউ তার পরপরই সাগরে রওনা হয়েছেন। অনেকে প্রস্তুতি নিচ্ছেন রওনা হওয়ার। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে জেলেপাড়ায় এখন ব্যাপক ব্যস্ততা। ট্রলার ধোয়া, জাল সেলাই, ট্রলারে জাল ও নানা সামগ্রী তোলাসহ নানা কাজে সময় কাটছে জেলেদের।

১ / ৯
জেলেরা সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন
২ / ৯
চলছে নৌকা ধোয়ার কাজ
৩ / ৯
জাল মেরামতের কাজে সবার ব্যস্ততা
৪ / ৯
চলছে নতুন জাল তৈরির কাজ
৫ / ৯
জালের ওপর ভেসে থাকা বয়ায় চিহ্ন দেওয়া হচ্ছে
৬ / ৯
জালের দড়ি গোছানো হচ্ছে
৭ / ৯
প্রস্তুত জাল নৌকায় নেওয়া হচ্ছে
৮ / ৯
নৌকাগুলো মাছ ধরা শেষে এসে ফিরলে মাছ নেওয়ার জন্য প্রস্তুত সারিবদ্ধ ঠেলাগাড়ি
৯ / ৯
ফিরিঙ্গীবাজার এলাকায় চলছে কর্মযজ্ঞ