চট্টগ্রামে জমজমাট বলীখেলা ও মেলা

চট্টগ্রামের প্রাণকেন্দ্রে ফিরে এসেছে গ্রামীণ ঐতিহ্যের রঙিন আবহ। ২৪ এপ্রিল শুরু হওয়া ঐতিহ্যবাহী বলীখেলার উত্তেজনা আর মেলার কোলাহল মিলে তৈরি করেছে উৎসবের এক অনন্য পরিবেশ। মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা তাঁদের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। আয়োজন ঘিরে মানুষের ভিড়, বিক্রেতাদের ব্যস্ততা আর রঙিন মুহূর্তগুলো নিয়ে এই ছবির গল্প।

১ / ১২
জমে উঠেছে ঐতিহ্যবাহী বলীখেলা ও মেলা
২ / ১২
বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে মাটির তৈজসপত্র
৩ / ১২
সড়কে বসেই তৈরি করা হচ্ছে বাঁশ–বেতের জিনিসপত্র
৪ / ১২
খেলনা দেখতে ব্যস্ত একজন ক্রেতা
৫ / ১২
তাকিয়ে আছে মাটির মোরগ
৬ / ১২
মেলায় বিক্রির জন্য জিনিসপত্র সাজিয়ে রাখছেন এক দোকানি
৭ / ১২
নানা রঙের মাটির ব্যাংক
৮ / ১২
মেলায় আছে পাটের তৈরি বিভিন্ন সামগ্রীও
৯ / ১২
শিশুদের রঙিন খেলনার পসরা
১০ / ১২
রয়েছে হরেক রকম ফুলদানি
১১ / ১২
মাটির তৈরি সামগ্রী পছন্দ করছেন ক্রেতারা
১২ / ১২
মেলায় চলছে কেনাবেচা