এসএসসির ফলাফলে আনন্দ–উচ্ছ্বাস

এসএসসি-সমমানের পরীক্ষার ফলাফল আজ সোমবার প্রকাশিত হলো। কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাস করতে দেখা গেছে। এতে শামিল হন শিক্ষক-অভিভাবকেরাও। আনন্দের সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করেছেন প্রথম আলোর আলোকচিত্রীরা।

১ / ১৫
মুঠোফোনে ফলাফল দেখছেন পরীক্ষার্থীরা। জিলা স্কুল চত্বর, বগুড়া, ১০ আগস্ট
ছবি: সোয়েল রানা
২ / ১৫
মিষ্টির দোকানে ভিড়। কবি নজরুল ইসলাম সড়ক, বগুড়া, ১০ আগস্ট
ছবি: সোয়েল রানা
৩ / ১৫
ময়মনসিংহ নগরের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাস। ময়মনসিংহ, ১০ আগস্ট
ছবি: প্রথম আলো
৪ / ১৫
বোর্ডে টাঙানো ফলাফল দেখা। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বরিশাল নগর, ১০ আগস্ট
ছবি: সাইয়ান
৫ / ১৫
কাঙ্ক্ষিত ফলাফলের আনন্দ। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বরিশাল, ১০ আগস্ট
ছবি: সাইয়ান
৬ / ১৫
কৃতী শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস। খুলনা পাবলিক কলেজ, ১০ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৫
ভালো ফলাফলের আনন্দ উদ্‌যাপনে সহপাঠীরা। সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়, সিলেট, ১০ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
৮ / ১৫
শিক্ষার্থীদের মিষ্টিমুখ করাচ্ছেন শিক্ষকেরা। সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়, সিলেট, ১০ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
৯ / ১৫
আনন্দের মুহূর্তে ধারণে সেলফি। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর, ১০ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৫
রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজের কৃতী শিক্ষার্থীদের উদ্‌যাপন। রাজশাহী, ১০ আগস্ট
ছবি: শহীদুল ইসলাম
১১ / ১৫
ভালো ফলাফল করায় সম্মিলিত উদ্‌যাপনে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা। চট্টগ্রাম, ১০ আগস্ট
ছবি: জুয়েল শীল
১২ / ১৫
ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীরা ‘বিজয় চিহ্ন’ দেখাচ্ছে। চট্টগ্রাম, ১০ আগস্ট
ছবি: সৌরভ দাশ
১৩ / ১৫
উচ্ছ্বাসে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ঢাকা, ১০ আগস্ট
ছবি: শুভ্র কান্তি দাস
১৪ / ১৫
শিক্ষার্থী-অভিভাবকের আনন্দ-উদ্‌যাপন। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা, ১০ আগস্ট
ছবি: সাজিদ হোসেন
১৫ / ১৫
ফলাফল প্রকাশের পর রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী হাসিমুখে মুঠোফোনে কথা বলছে। ঢাকা, ১০ আগস্ট
ছবি: খালেদ সরকার