ধীরগতির সংস্কারকাজে ভোগান্তি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পয়োনালা সংস্কারকাজের জন্য পুরান ঢাকার গেন্ডারিয়ার দীননাথ সেন রোড কয়েক মাস ধরে খুঁড়ে রাখা হয়েছে। সংস্কারকাজ ধীরগতিতে চলায় পথচারীদের দিনের পর দিন ভোগান্তি পোহাতে হচ্ছে। ব্যবসাপ্রতিষ্ঠানেও স্থবিরতা নেমে এসেছে। সামান্য বৃষ্টিতেই খুঁড়ে রাখা সড়কে জমে কাদা ও নোংরা পানি, আর শুকনা সময়ে ধুলাবালু যেন নিত্যসঙ্গী। এই ভোগান্তি থেকে নিষ্কৃতি পেতে দ্রুত কাজ শেষের অপেক্ষায় এলাকাবাসী।

১ / ৮
কয়েক মাস ধরে খুঁড়ে রাখা সড়কের সরু অংশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা। সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ৮
পয়োনালা সংস্কারের জন্য খুঁড়ে রাখা গভীর গর্তের পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের
ছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ৮
বাঁশের অস্থায়ী সাঁকোই এখন এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার একমাত্র ভরসা
ছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ৮
খোলা গর্তের ওপর বসানো সরু কাঠের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছে দুই শিশু
ছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ৮
দেয়াল আঁকড়ে সরু পথ ধরে চলাচল করছেন এক পথচারী। এমন ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে লোকজনকে
ছবি: দীপু মালাকার
৬ / ৮
ভাঙাচোরা সরু পথ ধরে সাবধানে চলাচল করছেন পথচারীরা। নিত্য এই দুর্ভোগ যেন এলাকাবাসীর নিয়তি হয়ে দাঁড়িয়েছে
ছবি: দীপু মালাকার
৭ / ৮
বাড়ির দরজার সামনেই খুঁড়ে রাখা গভীর গর্ত। খেলাধুলা বা বাইরে বের হওয়া—প্রতিটি মুহূর্তই ঝুঁকিপূর্ণ
ছবি: দীপু মালাকার
৮ / ৮
সংস্কারকাজে ব্যস্ত দুই শ্রমিক। তবে দ্রুত কাজ শেষের অপেক্ষায় দিন গুনছেন স্থানীয় লোকজন
ছবি: দীপু মালাকার