ডকইয়ার্ডের কর্মযজ্ঞ

বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে দক্ষিণ কেরানীগঞ্জের প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকায় গড়ে উঠেছে জাহাজ নির্মাণশিল্প। প্রতিবছর এসব ডকইয়ার্ডে ৭০ থেকে ৮০টি নতুন জাহাজ তৈরি করা হয়। এ ছাড়া দেশের অভ্যন্তরীণ নৌপথে চলা ৭০০ থেকে ৮০০ জাহাজ ও লঞ্চ এসব ডকইয়ার্ডে মেরামত করা হয়। ডকইয়ার্ডকে ঘিরে আশপাশে গড়ে উঠেছে নানা কারখানা। সব মিলে এখানে কাজ করেন অন্তত দুই হাজার শ্রমিক। কর্মযজ্ঞ চলে রাত অবধি। ডকইয়ার্ডের ১০ নভেম্বরের কর্মযজ্ঞ নিয়ে এ ছবির গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
পুরোনো জাহাজ মেরামত করা হচ্ছে
২ / ১০
ডকইয়ার্ডে জাহাজ ঝালাইয়ের কাজ করছেন একজন শ্রমিক
৩ / ১০
রং করার কাজে ব্যস্ত দুই শ্রমিক
৪ / ১০
নৌযানের কাঠামোর লোহার পাত মেরামত করছেন শ্রমিকেরা
৫ / ১০
নৌযানে ব্যবহারের জন্য আলকাতরা ঢালা হচ্ছে
৬ / ১০
কারখানায় কাজ করছে এক কিশোর
৭ / ১০
চুলা থেকে নামানো হয়েছে গলিত ধাতু
৮ / ১০
প্রপেলার বানানোর জন্য ছাঁচে ঢালা হচ্ছে গলিত পিতল
৯ / ১০
প্রায় ৩০০ কেজি ওজনের প্রপেলার সরাতে বেগ পেতে হচ্ছে শ্রমিকদের
১০ / ১০
পালিশের কাজ করছে এক কিশোর