সারা দেশে ঈদের জামাত

সারা দেশে উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ভোর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের ঈদগাহ ও মসজিদে জড়ো হন লাখো মুসল্লি। কোথাও জনসমুদ্র, কোথাও আবার বৃষ্টিকে উপেক্ষা করে নামাজ আদায়—সবখানেই ছিল প্রার্থনা, আবেগ ও বিশ্বশান্তির কামনা।

১ / ১৪
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টায় প্রথম জামাতে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে মোনাজাতে অংশ নেন মুসল্লিরা
ছবি: দীপু মালাকার
২ / ১৪
জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের প্রধান জামাত। এ সময় ময়দান পূর্ণ হয়ে যায়। মুসল্লিরা বাইরেও নামাজে অংশ নেন
ছবি: দীপু মালাকার
৩ / ১৪
রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করছেন মুসল্লিরা
ছবি: তানভীর আহাম্মেদ
৪ / ১৪
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে লাখো মুসল্লির জনসমুদ্রে ধ্বনিত হয় ‘আল্লাহু আকবার’, শান্তি ও কল্যাণের প্রার্থনায় অনুষ্ঠিত হয় ঈদের নামাজ
ছবি: তাফসিলুল আজিজ
৫ / ১৪
দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসল্লিরা
ছবি: প্রথম আলো
৬ / ১৪
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় দিয়ে ঈদের নামাজ আদায়ে যাচ্ছেন মুসল্লিরা। ধানগড়া এলাকা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ
ছবি: সাজেদুল আলম
৭ / ১৪
ঈদের জামাত শেষে মোনাজাতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ আসনের সংসদসদস্য খন্দকার মোশাররফ হোসেনসহ অন্যরা। কেন্দ্রীয় মডেল মসজিদ মাঠ, দাউদকান্দি, কুমিল্লা
ছবি: আবদুর রহমান ঢালী
৮ / ১৪
বৃষ্টি উপেক্ষা করে বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা
ছবি: প্রথম আলো
৯ / ১৪
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ফরিদপুর শহরের কমলাপুর চাঁদমারি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত
ছবি: আলীমুজ্জামান
১০ / ১৪
বৈরী আবহাওয়ার মধ্যেও রংপুরের গঙ্গাচড়ার হাবু ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের নামাজ। নামাজ শেষে বিশ্বশান্তি ও দেশের অগ্রগতি কামনায় মোনাজাত করেন মুসল্লিরা
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৪
ঈদের দিন কবরবাসীর জন্য দোয়া করতে গোরস্তানে ভিড় করেন স্বজনেরা। গৌরহাঙ্গা গোরস্তান, রাজশাহী
ছবি: শহীদুল ইসলাম
১২ / ১৪
খাগড়াছড়ির কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করছেন মুসল্লিরা
ছবি: জয়ন্তী দেওয়ান
১৩ / ১৪
ঈদের জামাত শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, বান্দরবান
ছবি: মং হাই সিং মারমা
১৪ / ১৪
বৃষ্টির কারণে খুলনায় ঈদগাহের পরিবর্তে এলাকার মসজিদগুলোয় অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের জামাত। বাস্তুহারা এলাকা, খুলনা
ছবি: সাদ্দাম হোসেন