ঢাকায় আদিবাসীদের খাদ্য ও শস্য মেলা

পাহাড় ও সমতলের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বৈচিত্র্যময় খাদ্যসংস্কৃতি, ঐতিহ্যবাহী খাবার ও শস্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দিয়েছে ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলা’। মেলায় রয়েছে জুমে উৎপাদিত নানা ধরনের শাকসবজি, ফলমূল, শস্য, বিন্নি চালের পিঠা, পাজনসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার। খাবারের পাশাপাশি মঞ্চে পরিবেশিত হচ্ছে আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ ও গান। উন্নয়ন সংগঠন নাগরিক উদ্যোগ ও আদিবাসী সুহৃদদের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় বিভিন্ন জাতিগোষ্ঠীর খাদ্যাভ্যাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হচ্ছে। রাজধানীর মিরপুরের ১৩ নম্বরে পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিথিরা।
২ / ১০
মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখছেন অতিথিরা।
৩ / ১০
মঞ্চে আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ পরিবেশন করছেন শিল্পীরা।
৪ / ১০
নাচ পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে আদিবাসীদের সংস্কৃতি ও ঐতিহ্য।
৫ / ১০
মেলার স্টলে বিভিন্ন ধরনের ফলমূলের পসরা সাজিয়ে রাখা হয়েছে।
৬ / ১০
মেলায় বিক্রির জন্য ভুট্টা পোড়াচ্ছেন এক বিক্রেতা।
৭ / ১০
জুমচাষের মাধ্যমে উৎপাদিত নানা ধরনের শাকসবজি সাজিয়ে রাখা হয়েছে মেলার স্টলে।
৮ / ১০
বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের মাছের শুঁটকি।
৯ / ১০
মেলায় প্রদর্শন করা হয়েছে আপফোল্খা (তিতা ফল)।
১০ / ১০
মেলা থেকে জুমে উৎপাদিত নানা ধরনের শাকসবজি, ফলমূল ও শস্য কিনে নিয়ে যাচ্ছেন দর্শনার্থীরা।