আজ শুক্রবারের গোপালগঞ্জ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ঘিরে গত বুধবার দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। ঘটনার দিন রাত থেকে এ শহরে জারি হয় কারফিউ। তারপর দুদিন ধরে চলছে কারফিউ। আজ বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল। তারপর আবার শুরু হয়েছে। কারফিউ চলবে আগামীকাল শনিবার সকাল ছয়টা পর্যন্ত। আজ শুক্রবার সকাল থেকে গোপালগঞ্জে জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক ছিল। দিনভর মানুষের কর্মকাণ্ডের ছবি নিয়ে ছবির গল্প।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
সকাল থেকে সড়কে রিকশা ইজিবাইক স্বাভাবিকভাবে চলতে দেখা যায়।
২ / ৮
গন্তব্যে চলেছে একটি পরিবার।
৩ / ৮
অনেক দোকানপাট বন্ধ থাকলেও সেগুলোর সামনে চলছে ফল বিক্রি।
৪ / ৮
পথের পাশে বিক্রি হচ্ছে আখের রস।
৫ / ৮
মোটরসাইকেলে গন্তব্যে রওনা দিয়েছে একটি পরিবার।
৬ / ৮
কাঁঠাল কিনে বাড়ি ফিরছেন একজন।
৭ / ৮
ইজিবাইকে স্ট্যান্ডে সারিসারি ইজিবাইক রাখা হয়েছে যাত্রীর অপেক্ষায়।
৮ / ৮
কারফিউ চলছে, তার মধ্যে পুলিশের সদস্যরা পথচারীর পরিচয়পত্র যাচাই করছেন।