মহাসড়কে থই থই পানি, জালে উঠছে মাছ

ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। চন্দনাইশ উপজেলার হাসিমপুর ও দোহাজারী বটতলা এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে থই থই পানি। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। আবার মহাসড়কে ওঠা পানিতে জাল ফেলে মাছ ধরতেও দেখা গেছে। এসব দৃশ্য নিয়ে ছবির গল্প।

১ / ১০
মহাসড়কে ওঠা পানিতে জাল ফেলে মাছ ধরছেন লোকজন
২ / ১০
পানি মাড়িয়ে চলছে যানবাহন। রিকশাভ্যানে করে যাচ্ছেন কয়েকজন
৩ / ১০
হাঁটুসমান পানি মাড়িয়ে মহাসড়ক দিয়ে চলাচল
৪ / ১০
পণ্যবাহী গাড়িটিকে কয়েকজন মিলে ঠেলে সামনের দিকে নিয়ে যাচ্ছে
৫ / ১০
মহাসড়কে ওঠা পানিতে মাছ ধরা চলছে
৬ / ১০
পানি পার হতে একজন চেপে বসেছেন আরেকজনের পিঠে
৭ / ১০
প্লাবিত মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন
৮ / ১০
জালে ধরা পড়েছে মাছ
৯ / ১০
দেখে বোঝার উপায় নেই এটা মহাসড়ক
১০ / ১০
পানি মাড়িয়ে চলাচল