‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে কৃতী শিক্ষার্থীদের তিন জেলায় সংবর্ধনা

‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে প্রথম আলোর উদ্যোগে আর শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় দেশের ৬৪টি জেলায় চলছে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। আজ রাঙামাটি, সুনামগঞ্জ ও রংপুরে এই উৎসবের আয়োজন করা হয়। ছবিতে তিন জেলায় জিপিএ-৫ উৎসবের কিছু মুহূর্ত—

১ / ১১
শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে স্টল ঘুরে দেখছেন শিক্ষার্থীরা। সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ, রাঙামাটি, ১৯ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১১
শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। শিশু নিকেতন উচ্চবিদ্যালয়, রংপুর, ১৯ সেপ্টেম্বর। ছবি: মঈনুল ইসলাম
৩ / ১১
সংবর্ধনা অনুষ্ঠানে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। শিশু নিকেতন উচ্চবিদ্যালয়, রংপুর, ১৯ সেপ্টেম্বর। ছবি: মঈনুল ইসলাম
৪ / ১১
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। শিশু নিকেতন উচ্চবিদ্যালয়, রংপুর, ১৯ সেপ্টেম্বর। ছবি: মঈনুল ইসলাম
৫ / ১১
শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করছেন অভিভাবক নমিতা চাকমা। রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ১৯ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১১
রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির আলমের সঙ্গে ক্রেস্ট হাতে সংবর্ধনায় অংশ নেওয়া শিক্ষার্থীরা। বিদ্যালয় প্রাঙ্গণ, রাঙামাটি, ১৯ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১১
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলছেন শিখোর কর্মকর্তারা। শিশু নিকেতন উচ্চবিদ্যালয়, রংপুর, ১৯ সেপ্টেম্বর। ছবি: মঈনুল ইসলাম
৮ / ১১
সংবর্ধনা অনুষ্ঠান শেষে রংপুর বন্ধুসভার সদস্যরা। শিশু নিকেতন উচ্চবিদ্যালয়, রংপুর, ১৯ সেপ্টেম্বর। ছবি: মঈনুল ইসলাম
৯ / ১১
সুনামগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। হাছন রাজা মিলনায়তন, ১৯ সেপ্টেম্বর। ছবি: খলিল রহমান
১০ / ১১
সংবর্ধনা অনুষ্ঠানস্থলে ছবি তুলছেন একদল শিক্ষার্থী। হাছন রাজা মিলনায়তন প্রাঙ্গণ, সুনামগঞ্জ, ১৯ সেপ্টেম্বর। ছবি: খলিল রহমান
১১ / ১১
সংবর্ধনা অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন নৃত্যম নৃত্যালয়ের সদস্যরা। হাছন রাজা মিলনায়তন, সুনামগঞ্জ, ১৯ সেপ্টেম্বর
ছবি: খলিল রহমান