শিমুলের তুলার খেয়ালি ওড়াউড়ি

গাছে গাছে শিমুল পরিপক্ব হয়ে ফেটে উড়ে যাচ্ছে তুলা। একসময় গাছ থেকে শিমুলের তুলা সংগ্রহ করে বালিশ, লেপ–তোশক তৈরি করা হতো। আজকাল গ্রামের মানুষদের শিমুলগাছের তুলা সংগ্রহের আগ্রহ কমে এসেছে। তাই গাছ থেকে বাতাসে চারদিকে উড়ে নষ্ট হচ্ছে মূল্যবান তুলা। সম্প্রতি বগুড়ার শাজাহানপুর উপজেলার শালিখা, জামুন্না ও সারিয়াকান্দি ধাপ এলাকার শিমুলগাছের তুলা উড়ে যাওয়া নিয়ে এবারের ছবির গল্প

১ / ৯
পরিপক্ব শিমুল ফেটে উড়ে যাচ্ছে তুলা। পাশেই উড়ছে একটি চিল
২ / ৯
সবুজ পাতার নিচে থোকায় থোকায় শিমুলের তুলা
৩ / ৯
গাছের ডালে ডালে ফেটে আছে পরিপক্ব শিমুল
৪ / ৯
শিমুলগাছে বসেছে শামুকখোল পাখি
৫ / ৯
অবহেলায় ঝরে পড়ছে শিমুলের তুলা
৬ / ৯
শিমুলের তুলায় গাছজুড়ে সাদা আভা তৈরি হয়েছে
৭ / ৯
শিমুলের তুলা সংগ্রহে আগ্রহ কমে যাচ্ছে
৮ / ৯
উড়ে যাওয়া শিমুলের তুলা আশপাশের অন্য গাছে জড়িয়ে আছে
৯ / ৯
একদিকে ঝরে পড়ছে তুলা, অন্যদিকে শিমুলগাছে আসছে নতুন পাতা