প্যাডেল স্টিমারের অন্দরে

তিন বছর বন্ধ থাকার পর আবার চালু হয়েছে শতবর্ষী প্যাডেল স্টিমার পি এস মাহসুদ। আজ শনিবার সকালে ঐতিহ্যবাহী এই নৌযান চলাচলের উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। এরপর ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যাত্রা শুরু করে স্টিমারটি। প্রতি শুক্রবার সকাল আটটায় বরিশালের উদ্দেশে ছেড়ে যাবে স্টিমারটি, পৌঁছাবে সন্ধ্যায়। ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমারের ভেতরে কী আছে, তা নিয়ে এবারের ছবির গল্প।

১ / ১২
ব্রিটিশ আমলে ১৯২৮ সালে কলকাতার গার্ডেন রিচ ওয়ার্কশপে তৈরি হয় পি এস মাহসুদ
২ / ১২
সংস্কারের পর স্টিমারের নিচতলায় ‘হেরিটেজ কর্নার’ বানানো হয়েছে। যেখানে রয়েছে স্টিমার সম্পর্কে নানা তথ্য
৩ / ১২
দোতলার সামনের অংশে রয়েছে প্রথম শ্রেণির কেবিন
৪ / ১২
প্রথম শ্রেণির যাত্রীদের জন্য শীতাতপনিয়ন্ত্রিত খাবারকক্ষ
৫ / ১২
স্টিমার থেকে ঢাকাদর্শন
৬ / ১২
স্টিমারের পেছনের অংশে রয়েছে দ্বিতীয় শ্রেণির কেবিন
৭ / ১২
দ্বিতীয় শ্রেণির কেবিনের বারান্দা থেকে
৮ / ১২
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়
৯ / ১২
তৃতীয় তলার মাস্টার ব্রিজ থেকে
১০ / ১২
যেখান থেকে জাহাজ চালানো হয়
১১ / ১২
উদ্বোধন উপলক্ষে বর্ণিল সাজসজ্জা
১২ / ১২
২১ নভেম্বর থেকে ঢাকা–বরিশাল নৌপথে যাত্রী নিয়ে চলবে পি এস মাহসুদ