আনন্দবাজারের দেশি মাছ

বগুড়া সদরের পাশাপাশি দুটি গ্রাম চালিতাবাড়ী ও উলিপুর। প্রায় দুই যুগ আগে গ্রাম দুটির মোড়ে স্থানীয় গ্রামবাসী বাজার বসান। সকালে দেশি মাছ বিক্রির ব্যাপক কদর রয়েছে বাজারটির। চাষের মাছ নেই বললেই চলে। গ্রাম দুটির ও আশপাশের জেলেরা বিল ও খাল থেকে যেটুকু শিকার মাছ করেন, তা দিয়েই বাজারটির বিকিকিনি চলে। ভোরে আনন্দবাজারে মাছ বিকিকিনি নিয়ে ছবির গল্প।

১ / ৮
হেমন্তের সকালে গ্রামের বিল থেকে মাছ শিকার করে ফিরছেন রাশেদ প্রামাণিক
২ / ৮
বিলের মাছ খলুইয়ে নিয়ে আসছেন এক নারী
৩ / ৮
মাছ নিয়ে বাজারে এসেছেন এক জেলে
৪ / ৮
ট্রে–ভরা জ্যান্ত টাকি মাছ
৫ / ৮
দেশি মাছকে ঘিরে গ্রামের মানুষদের ব্যাপক কৌতূহল
৬ / ৮
ট্রে–ভরা বিভিন্ন ধরনের দেশি মাছ
৭ / ৮
ডালাভরা বিলের শিং মাছ
৮ / ৮
বড় বড় দেশি গুরামি (চোপড়া) ও পুঁটি মাছ