ঝড়ের রাত পেরিয়ে স্বাভাবিক জীবনে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গতকাল সোমবার দিনটি আতঙ্কে পার করেছেন খুলনার উপকূলীয় এলাকার মানুষ। দমকা হাওয়া, ঝোড়ো বৃষ্টি ও ৭ নম্বর বিপৎসংকেত দেখে অনেকেই আশ্রয় নিয়েছিলেন আশ্রয়কেন্দ্রে। তবে শঙ্কা কাটিয়ে খুলনার কয়রা উপকূলে মঙ্গলবার সকালে উঠেছে ঝলমলে রোদ। জনজীবন ফিরেছে স্বাভাবিক দিনের মতো। খুলনার কয়রা থেকে সে গল্পগুলো ছবিতে তুলে ধরেছেন সাদ্দাম হোসেন।
১ / ১০
মাটি ফেলে নাজুক বাঁধকে পোক্ত করছেন গ্রামবাসী। হরিণখোলা।
২ / ১০
বাঁধে মাটি দেওয়ার কাজ শেষে ঘরে ফিরছেন। হরিণখোলা।
৩ / ১০
রান্নার কাজে ব্যবহারের জন্য বৃষ্টিতে ভিজে যাওয়া ছোট গাছের ডাল রোদে শুকাতে দিতে চলেছেন এক নারী। হরিণখোলা।
৪ / ১০
আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন কাঁথা। বৃষ্টির পানিতে কিছুটা ভিজেও গিয়েছিল। সেই ভেজা কাঁথা রোদে শুকাতে দিচ্ছেন এই নারী। ঘাটাখালী।
৫ / ১০
ভারী বৃষ্টিতে ভিটের মাটি ক্ষয়ে গেছে। সেখানে আরও মাটি দিয়ে মেরামত করতে ব্যস্ত এক গৃহিণী। ২ নম্বর কয়রা।
৬ / ১০
নড়বড়ে ঘরের চালা দিয়ে বৃষ্টির পানি ঢুকে লেপ ভিজে গেছে। তা রোদে শুকাতে দিচ্ছেন এক বৃদ্ধা। হরিণখোলা।
৭ / ১০
সতর্কতা হিসেবে মায়ের সঙ্গে আশ্রয়কেন্দ্রে গিয়েছিল দুই ভাই-বোন। বিপদ কেটে যাওয়ার পর নিজেরদের ঘরে ফিরতে পেরে বেশ খুশি তারা। ঘাটাখালী।
৮ / ১০
অতিরিক্ত বৃষ্টির পানিতে ঘেরের মাছ ভেসে এসেছিল ডোবায়। সেখানে জাল ফেলে মাছ ধরছেন একজন। হরিণখোলা।
৯ / ১০
পোষা ছাগল নিয়ে আশ্রয়কেন্দ্রে গিয়েছিলেন এক নারী। আবহাওয়া ভালো হওয়ার পর সকালে ছাগলগুলো নিয়ে বাড়ি ফিরছেন তিনি। হরিণখোলা।
১০ / ১০
উঠানে বিভিন্ন সবজির চারা লাগিয়েছিল পরিবারটি। ভারী বৃষ্টি আর বাতাসে সেসব চারার অনেকগুলো উপড়ে পড়ে। আবহাওয়া ভালো হওয়ার পর সেসব চারার পরিচর্যা করছেন পরিবারের দুই সদস্য। ২ নম্বর কয়রা।