হকারমুক্ত করতে মিরপুরে উচ্ছেদ অভিযান

রাজধানীর মিরপুর-১ এলাকার সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠেছিল অবৈধ দোকানপাট। এগুলো উচ্ছেদ করতে আজ বুধবার অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়। ছবিগুলো আজ সকালে তোলা।

১ / ৯
উচ্ছেদ অভিযানের শুরুতে জড়ো হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
২ / ৯
অবৈধ দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে।
৩ / ৯
ভেঙে ফেলা হচ্ছে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা।
৪ / ৯
অভিযানের মধ্যে দোকানের টিন–বাঁশ সরিয়ে নিচ্ছেন লোকজন।
৫ / ৯
ফুটপাত দখলমুক্ত করতে চলছে অভিযান।
৬ / ৯
দোকানের বাইরে রাখা মালপত্র সরিয়ে নিচ্ছেন দোকানিরা।
৭ / ৯
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট।
৮ / ৯
ফুটপাতে বসা হকাররা মালপত্র সরিয়ে নিচ্ছেন।
৯ / ৯
অভিযানের মুখে রিকশায় করে সরিয়ে নেওয়া হচ্ছে মালপত্র।