লালবাগ কেল্লার হাম্মামখানা
ইতিহাসবিদদের অনেকে বলেন, লালবাগ কেল্লা তৈরির কাজ যে শাসক শুরু করেছিলেন, তিনি থাকতেন চাঁদনী বজরায়। বুড়িগঙ্গাপাড়ের যে জায়গাটা বর্তমান চাঁদনী ঘাট নামে পরিচিত, সেখানেই নোঙর করা থাকত এই নৌকা। দিনের বেলা এসে নির্মাণকাজ তদারক করতেন তিনি। এখানে অফিস করতেন। তাঁর গোসলের প্রয়োজন হতো, শৌচাগার ব্যবহারের দরকার পড়ত। সে কারণে প্রথমেই তিনি তৈরি করান গোসলখানা। মোগলেরা যাকে বলত হাম্মামখানা। সম্প্রতি সেই হাম্মামখানা ভবন সংস্কারকাজ শেষে তা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রকল্পটিতে আর্থিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
২ / ৮
৩ / ৮
৪ / ৮
৫ / ৮
৬ / ৮
৭ / ৮
৮ / ৮