কাশফুলে শরৎ স্পর্শ
শরৎ এলেই বাংলার প্রকৃতি যেন নতুন করে সাজে। সবুজের বুকজুড়ে মাথা দোলাতে থাকে সাদা কাশফুল। নগরজীবনের ব্যস্ততার মধ্যেও চট্টগ্রাম নগরের অনন্যা আবাসিক এলাকার বিস্তীর্ণ খোলা জায়গাজুড়ে এখন দেখা মিলছে সেই চিরচেনা প্রকৃতির। কাশফুল দেখতে এখানে ছুটে আসছেন নানা বয়সী মানুষ। তবে শিশু-কিশোরদের আনন্দ যেন একটু বেশি। কেউ কাশফুল হাতে ছুটছে, আবার কেউ বন্ধুদের সঙ্গে কাশবনের ভেতর ছবি তুলছে। তরুণ-তরুণীদের কাছেও জায়গাটি হয়ে উঠেছে ছবি তোলার প্রিয় স্থান।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০