ছবিতে উৎসবমুখর ভোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ চলছে। আজ ১২ ফেব্রুয়ারি ভোর থেকে ভোটাররা ভোটকেন্দ্রে আসতে শুরু করেন। অনেক কেন্দ্রের সামনে দেখা যায় ভোটারদের লম্বা সারি। সকাল সাড়ে ৭টায় শুরু হয় ভোট গ্রহণ। উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। দেশের বিভিন্ন জায়গায় ভোটদানের ছবিগুলো তুলেছেন প্রথম আলোর আলোকচিত্রীরা।

১ / ৯
রাজধানীর মহাখালীর বিটিসিএল আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে ভোটারদের লম্বা সারি। সকাল ৭টা ১৫ মিনিটে তোলা
ছবি: তানভীর আহাম্মেদ
২ / ৯
কেন্দ্রের সামনে বিভিন্ন প্রার্থীর সমর্থকেরা। তাপসী রাবেয়া বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র, বগুড়া। সকাল ৭টায় তোলা
ছবি: সোয়েল রানা
৩ / ৯
ভোটকেন্দ্রের সামনে সেনাবাহিনীর সদস্যরা। মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের সামনে, মিরপুর, ঢাকা। সকাল ৭টায় তোলা
ছবি: সাজিদ হোসেন
৪ / ৯
ভোটারদের লম্বা সারি কেন্দ্রের সামনে। খিলগাঁও মডেল কলেজ, ঢাকা। সকাল ৭টায় তোলা
ছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ৯
সকালে কেন্দ্রের সামনে নারী ভোটারদের সারি। মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, মিরপুর, ঢাকা। সকাল ৭টা ১৫ মিনিটে তোলা
ছবি: সাজিদ হোসেন
৬ / ৯
কেন্দ্রে ঢোকার অপেক্ষায় ভোটারেরা। চাঁদপুরের গণি মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে। সকাল ৭টা ২৫ মিনিটে তোলা
ছবি: প্রথম আলো
৭ / ৯
ব্যালট বাক্সের মুখ বন্ধ করছেন নির্বাচনী কর্মকর্তারা। বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বান্দরবান। সকাল ৭টা ২৫ মিনিটে তোলা
ছবি: মং হাই সিং মারমা
৮ / ৯
ভোট দিতে এসে পৃথক লম্বা সারিতে নারী–পুরুষেরা। পশ্চিম শিরোমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা। সকাল ৭টা ২৫ মিনিটে তোলা
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ৯
ভোট দিচ্ছেন একজন নারী ভোটার। যুগেন্দ্র দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, রাঙাপানি গ্রাম, রাঙামাটি। সকাল ৭টা ৩৩ মিনিটে তোলা
ছবি: সুপ্রিয় চাকমা