‘আষাঢ় মাইস্যা ভাসা পানি রে...’

‘আষাঢ় মাইস্যা ভাসা পানি’তে জেগে উঠেছে হাওর। দূর পাহাড়ি ঢল আর বর্ষার বৃষ্টিতে নতুন পানি ছড়িয়ে পড়েছে মাঠঘাটে। টইটম্বুর জলরাশির বুকে বাতাসের দোল, মেঘে ঢাকা আকাশ, নৌকার চলাচল আর মানুষের নিত্যদিনের জীবন—সব মিলিয়ে প্রকৃতি পেয়েছে নতুন রূপ। বর্ষার আগমনে বদলে যাওয়া হাওরের সেই রূপ, মানুষের জীবন ও জলাভূমির গল্প নিয়ে এই ছবির গল্প

১ / ৯
হাওরে এসেছে বর্ষার নতুন পানি। টইটম্বুর জলরাশির বুকে দূরে চলেছে একটি নৌকা।
২ / ৯
আষাঢ়ের নতুন পানিতে ভরে উঠেছে হাওর। জলরাশির বুক চিরে গন্তব্যে ছুটছেন মৎস্যজীবী।
৩ / ৯
মেঘলা আকাশের নিচে হাওরের পাড় ধরে হেঁটে যাচ্ছেন দুজন পথচারী।
৪ / ৯
হাওরপারের পথঘাটে এখন বর্ষার পানি।
৫ / ৯
আষাঢ়ের নতুন পানিতে নদ-নদী ভরে উঠেছে। কানায়–কানায় পূর্ণ নদের বুকে চলছে নৌযান।
৬ / ৯
বর্ষার ভরা মৌসুমে নৌকায় করে স্বজনদের বাড়িতে বেড়াতে যাচ্ছেন একটি পরিবারের সদস্যরা।
৭ / ৯
হাওরের পানি বেড়েই চলেছে।
৮ / ৯
হাওরপাড়ে বসে গল্প জুড়েছেন দুজন। চারদিকে নতুন পানি, মাথার ওপরে মেঘলা আকাশ।
৯ / ৯
বর্ষায় হাওরে মাছ ধরতে এসেছেন এক ব্যক্তি।