পদ্মবিলের গোলাপি রাজ্যে

বর্ষা এলেই যেন রং বদলে যায় কিশোরগঞ্জের করিমগঞ্জের সিঙ্গার বিলের। বিস্তীর্ণ জলাভূমিজুড়ে ফুটে ওঠে অগণিত গোলাপি পদ্ম। সেই সৌন্দর্য দেখতে ছুটির দিনে ছোট ছোট নৌকায় বিল ঘুরে বেড়ান দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। কেউ প্রকৃতির এই দৃশ্য উপভোগ করেন, কেউ আবার পদ্মের সঙ্গে ছবি তুলে স্মৃতিতে ধরে রাখেন বর্ষার এই অপরূপ আয়োজন। উপজেলার গোজাদিয়া এলাকার সিঙ্গার বিলটি এখন ‘পদ্মবিল’ নামে পরিচিত। স্থানীয় মানুষের কাছে পদ্মবিল এখন হয়ে উঠেছে বাড়তি আয়ের সুযোগ।

১ / ১০
যত দূর চোখ যায়, জলাভূমির বুকজুড়ে ফুটে আছে পদ্মফুল
২ / ১০
দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন এই পদ্মবিলের সৌন্দর্য দেখতে
৩ / ১০
বিস্তীর্ণ জলাভূমির পানিতে ভেসে আছে পদ্ম
৪ / ১০
ছোট ডিঙিনৌকায় দল বেঁধে বিল ঘুরে দেখছেন দর্শনার্থীরা
৫ / ১০
পদ্মবিলে ঘুরতে এসে ফুলের সঙ্গে ছবি তুলছেন দর্শনার্থীরা
৬ / ১০
প্রকৃতির এমন অপরূপ দৃশ্য মুগ্ধ করছে ভ্রমণপিপাসুদের
৭ / ১০
দৃষ্টিনন্দন পদ্মকলি
৮ / ১০
দর্শনার্থীদের নিয়ে পদ্মবিলের পানিতে ছুটছে ছোট ডিঙিনৌকা
৯ / ১০
পদ্মবিলের ওপর দিয়ে অস্ত যাচ্ছে সূর্য
১০ / ১০
পদ্মবিলের স্মৃতি ধারণ করা হচ্ছে