বেগেনাছড়ির বনে ভেষজ গাছ

রাঙামাটির বরকল উপজেলার বেগেনাছড়ি গ্রামে রয়েছে এই ‘ভিলেজ কমন ফরেস্ট’। এই বনভূমিতে রয়েছে নানা জাতের গাছ আর বিলুপ্তপ্রায় ভেষজ উদ্ভিদ। দেখুন ছবিতে।

১ / ১৪
পাহাড়ের ঢালে দেখা পাওয়া যায় এই বনজবা ফুলের
২ / ১৪
ভেষজ গুণ রয়েছে ভাঁট ফুলের
৩ / ১৪
গাছের কাণ্ডজুড়ে থোকায় থোকায় ফলেছে ডুমুর
৪ / ১৪
উদালগাছে ফল এসেছে। বোঝা যায় এখন বসন্তের বিদায়বেলা
৫ / ১৪
বনের পাহারাদার হিসেবে দাঁড়িয়ে আছে গাছটি। স্থানীয়ভাবে কনক নামে পরিচিত
৬ / ১৪
বহু বছর ধরে গাছকে আশ্রয় করে বেড়ে উঠেছে বুনো লতাটি
৭ / ১৪
প্রাচীন বহেরাগাছ। ওষধি গুণ আছে এই গাছের
৮ / ১৪
পাহাড়ের মাটির ক্ষয়রোধে ও পানি ধারণে বাঁশঝাড়ের তুলনা নেই
৯ / ১৪
গাছে গাছে বেড়ে উঠেছে রক্ত ফল
১০ / ১৪
বনের স্নিগ্ধ ছায়ায় ফুটে আছে রক্তাভ অশোক
১১ / ১৪
পাথুরে লতারও গুণ অনেক
১২ / ১৪
বনের ঝোপঝাড়ে জন্মায় এই ওষধি গাছ। স্থানীয়ভাবে পরিচিত ‘ঝারবো বিগোল’ নামে
১৩ / ১৪
নীল আকাশের নিচে চোখজুড়ানো সবুজ পাতার ক্যানোপি
১৪ / ১৪
বনের দুর্গম অংশে বেড়ে উঠেছে বেতগাছ