বসন্ত ছুঁয়েছে পাহাড়

শীতের ধূসরতা পেরিয়ে পাহাড়ি জনপদ রাঙামাটি এখন রঙের উৎসবে মেতেছে। বনবনান্তে শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ার রক্তিম আভা আর অচেনা-চেনা বুনো ফুলের সমারোহে প্রকৃতি সাজিয়েছে নিজস্ব ক্যানভাস। রঙিন ফুলের টানে ভিড় করছে নানা জাতের পাখি ও প্রজাপতি। প্রকৃতির এই রাজকীয় সমারোহ আর মায়াবী রূপ দেখতে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। এসব নিয়েই এই ছবির গল্প।

১ / ১১
ফুলের ওপর ডানা মেলেছে নীল-কালো প্রজাপতি
২ / ১১
কাঞ্চন ফুলের ওপর মধুর খোঁজে ব্যস্ত মৌটুসী
৩ / ১১
নতুন কিশলয়ের রক্তিম ঝিলিকে বদলে যাচ্ছে পাহাড়ের রূপ
৪ / ১১
উজ্জ্বল গোলাপি জিনিয়া ফুলের কেন্দ্রে হলুদ পরাগধানীর নিপুণ কারুকাজ
৫ / ১১
আগুনের স্ফুলিঙ্গের মতো ফুটে আছে লোরোপেটালাম ফুল
৬ / ১১
গোধূলির আলোয় রাঙামাটির লেকের জলে মিশে যায় আকাশের আগুনে রং
৭ / ১১
পাহাড়ের চূড়ায় থোকায় থোকায় ফুটে আছে বাগানবিলাস
৮ / ১১
বসন্তের দূত হয়ে পাহাড়ে ফুটেছে উজ্জ্বল পলাশ
৯ / ১১
কৃষ্ণচূড়ার ডালে উড়ন্ত প্রজাপতি
১০ / ১১
পাহাড়ি বাগানে ফুটেছে মখমলি লাল মোরগঝুঁটি
১১ / ১১
বসন্তে ফুটে থাকা জবা