মেঘ আর রাখি পূর্ণিমার চাঁদের লুকোচুরি

রাতের আকাশজুড়ে শরতের মেঘের আনাগোনা। কখনো মেঘের আড়ালে ঢাকা পড়ছে পূর্ণিমার চাঁদ, আবার কখনো মেঘ সরিয়ে রুপালি আলো ছড়িয়ে দিচ্ছে চারপাশে। গতকাল বৃহস্পতিবার রাতজুড়ে মেঘ আর চাঁদের এই লুকোচুরি চলেছে। শ্রাবণী পূর্ণিমার এই তিথি সনাতন ধর্মাবলম্বীদের কাছে রাখি পূর্ণিমা নামে পরিচিত। পাবনার চাটমোহর উপজেলার বিলচলন এলাকায় চাঁদ ও মেঘের এই মনোরম দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়।

১ / ৮
রাখি পূর্ণিমা তিথিতে স্নিগ্ধ চাঁদ।
২ / ৮
মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছে চাঁদ।
৩ / ৮
মেঘলা আকাশে উজ্জ্বল পূর্ণিমার চাঁদ।
৪ / ৮
ধীরে ধীরে চাঁদকে ঢেকে দিচ্ছে মেঘ।
৫ / ৮
আবারও মেঘ সরিয়ে উঁকি দিচ্ছে চাঁদ।
৬ / ৮
মেঘের সঙ্গে সঙ্গে আকাশে যেন সরতে থাকে চাঁদও।
৭ / ৮
মেঘ ঘিরে ধরেছে পূর্ণিমার চাঁদকে।
৮ / ৮
সবুজ পাতার ফাঁকে চাঁদের হাতছানি।