আদিবাসী দিবসে যত আয়োজন

আন্তর্জাতিক আদিবাসী দিবস ছিল গতকাল ৯ আগস্ট। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আদিবাসী মানুষের অধিকার রক্ষা ও ভবিষ্যৎ গড়ার লড়াইয়ে আধুনিক প্রযুক্তির ভূমিকা’। সারা দেশে ব্যাপক উৎসাহ–উদ্দীপনায় দিবসটি পালন করা হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে পাঠানো আদিবাসী দিবসের আয়োজনের ছবি নিয়ে এ ছবির গল্প—। ছবি: প্রথম আলো

১ / ১০
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরাম ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনা‌র থেকে র‌্যালি বের করে
ছবি: মীর হোসেন
২ / ১০
বান্দরবানে আদিবাসী দিবসের আয়োজনে প্লুং (বাঁশি) বাজাচ্ছেন ম্রো সম্প্রদায়ের মানুষেরা
ছবি: মংহাইসিং মারমা
৩ / ১০
রাঙামাটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠানে ফুলের সাজে এসেছে শিশুটি
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১০
৪. মৌলভীবাজারে আন্তর্জাতিক আদিবাসী দিবসের আয়োজনে নাচ পরিবেশন করা হয়
ছবি: প্রথম আলো
৫ / ১০
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান
ছবি: মীর হোসেন
৬ / ১০
গাইবান্দার গোবিন্দগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান
ছবি: প্রথম আলো
৭ / ১০
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠানে তির নিক্ষেপ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এই নারী
ছবি: প্রথম আলো
৮ / ১০
শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসের আয়োজনে নাচ পরিবেশন করে কিশোরীরা
ছবি: প্রথম আলো
৯ / ১০
রংপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি করেছে আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১০
খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ হয়
ছবি: জয়ন্তী দেওয়ান