ভাঙা ঘর, অনিশ্চিত জীবন—বাঁশখালীতে বন্যার দুর্দশার চিত্র
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে। পানি নামতে থাকায় আশ্রয়কেন্দ্র ও অন্য নিরাপদ স্থানে থাকা মানুষজন ফিরছেন নিজেদের ঘরবাড়ি দেখতে। তবে কয়েক দিন ধরে ঘরের ভেতর ও বাইরে পানি জমে থাকায় মাটি ও বেড়ার তৈরি অনেক ঘরবাড়ি ভেঙে পড়েছে। ভিটেমাটির এমন অবস্থা দেখে অনেকে দিশেহারা হয়ে পড়ছেন। আবার কেউ কেউ ভাঙা ঘর মেরামত করে বসবাসের উপযোগী করতে ব্যস্ত সময় পার করছেন। বন্যাকবলিত মানুষের অভিযোগ, এত দিন পেরিয়ে গেলেও তাঁদের কাছে কোনো ত্রাণ বা সহায়তা পৌঁছেনি। শনিবার (১১ জুলাই) বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের চিত্র।
১ / ১৩
২ / ১৩
৩ / ১৩
৪ / ১৩
৫ / ১৩
৬ / ১৩
৭ / ১৩
৮ / ১৩
৯ / ১৩
১০ / ১৩
১১ / ১৩
১২ / ১৩
১৩ / ১৩