মে দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচি

১ মে, মহান ‘মে দিবস’ উপলক্ষে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা, শ্রমের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করার আহ্বান জানিয়ে দেশব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকেরা কাজের সময়সীমা আট ঘণ্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা সেদিন দাবি আদায়ের জন্য পথে নেমে এসেছিলেন কিন্তু বিক্ষোভ দমনে সেদিন নিষ্ঠুর দমন-পীড়নের পথ অবলম্বন করা হয়েছিল। পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকেরা। সে ঘটনায় তখন সারা বিশ্ব সোচ্চার হয়ে ওঠে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পায় শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়ে। মে দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন শ্রমিক সংগঠনের কর্মসূচি নিয়ে ছবির গল্প

১ / ৯
মহান মে দিবস উপলক্ষে গার্মেন্টস শ্রমিক সংহতি ফেডারেশনের মিছিল
২ / ৯
মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের মিছিল
৩ / ৯
ছয় মাস মাতৃত্বকালীন ছুটিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক সংগঠনের মিছিল
৪ / ৯
মে দিবস উপলক্ষে গান পরিবেশন করে ‘টাফ’ নামের একটি সংগঠন
৫ / ৯
গাড়িচালক শ্রমিক ইউনিয়নের মে দিবসের মিছিল
৬ / ৯
মে দিবস উপলক্ষে বাংলাদেশ লেবার কংগ্রেসের মিছিল
৭ / ৯
বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের মিছিল
৮ / ৯
বাংলাদেশ শ্রমিক সম-অধিকারের মানববন্ধন
৯ / ৯
মে দিবসে বিভিন্ন সংগঠনের মিছিল