ছবিতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের কর্মসূচি

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও বন্ধুসভার সহযোগিতায় দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, রংপুর, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, ভৈরবসহ বিভিন্ন স্থানে নানা শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকেরা ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে মাদকের বিরুদ্ধে সচেতনতার বার্তা দেন। দেশজুড়ে আয়োজিত এসব কর্মসূচির নির্বাচিত কিছু মুহূর্ত ছবিতে।

১ / ১১
ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ১১
ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানববন্ধনে মাদকবিরোধী পোস্টার হাতে কয়েকজন
ছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ১১
ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে মাদকের বিরুদ্ধে নানা বক্তব্যসংবলিত পোস্টার নিয়ে মানববন্ধনে অংশ নেন অনেকে
ছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ১১
চট্টগ্রাম নগরের জামালখান এলাকায় মাদকবিরোধী নানা বক্তব্যসংবলিত পোস্টার হাতে মানববন্ধনে অংশ নেন লোকজন
ছবি: জুয়েল শীল
৫ / ১১
গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে স্কুলের শিক্ষার্থীরাও অংশ নেয় মাদকবিরোধী মানববন্ধনে
ছবি: প্রথম আলো
৬ / ১১
চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
ছবি: প্রথম আলো
৭ / ১১
রংপুরের কাছারিবাজারে মাদকবিরোধী মানববন্ধন হয়
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১১
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সুনামগঞ্জে মানববন্ধন। ডি. এস রোড, সুনামগঞ্জ
ছবি: খলিল রহমান
৯ / ১১
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন
ছবি: আনিস মাহমুদ
১০ / ১১
ভৈরবে মাদকবিরোধী মানববন্ধনে স্কুলের শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো
১১ / ১১
মাদকবিরোধী বিভিন্ন বক্তব্যসংবলিত প্ল্যাকার্ড নিয়ে ঠাকুরগাঁও চৌরাস্তায় মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
ছবি: প্রথম আলো