ভাঙন অব্যবস্থাপনায় ম্লান সাগরকন্যা কুয়াকাটা

কুয়াকাটা সমুদ্রসৈকতের জিরো পয়েন্টসহ তীরবর্তী বাঁধ ও রাস্তার বিভিন্ন অংশ ঢেউয়ের আঘাতে ভেঙে পড়েছে। ভাঙা রাস্তা ও স্থাপনার অংশ ছড়িয়ে আছে সৈকতজুড়ে। এর সঙ্গে এলোমেলোভাবে পড়ে থাকা জিও ব্যাগে শেওলা জমে তৈরি হয়েছে ঝুঁকিপূর্ণ চলাচলের পথ। পর্যটকদের ভিড়ের মধ্যেই সৈকতে বসেছে হকারদের দোকান। নিষেধাজ্ঞা থাকলেও সৈকতে চলছে মোটরসাইকেল। একসময়কার মনোমুগ্ধকর ‘সাগরকন্যা’ কুয়াকাটা যেন হারাচ্ছে তার স্বাভাবিক সৌন্দর্য

১ / ১০
সৈকতে থাকা জিও ব্যাগের ফাঁকে পানি জমে আছে। তার মধ্য দিয়েই হেঁটে যেতে হচ্ছে পর্যটকদের
২ / ১০
সৈকতে ধ্বংসস্তূপের ওপর বসে আছে এক নারী ও শিশু
৩ / ১০
জিরো পয়েন্টে ভাঙা অংশ ও এলোমেলো পড়ে থাকা জিও ব্যাগ পেরিয়ে সমুদ্রে যেতে বেশ বেগ পেতে হয় পর্যটকদের
৪ / ১০
জিরো পয়েন্টে থাকা ট্যুরিস্ট পুলিশ বক্সটি কিছুদিন আগে ঢেউয়ের তোরে ভেঙে পড়ে গেছে। এখন সেখানে খোলা আকাশের নিচেই দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা
৫ / ১০
সৈকতের জিরো পয়েন্টের দিকে আসার পথটি ভাঙা ও অগোছালো
৬ / ১০
সৈকতে ঘুরছে হকার
৭ / ১০
সৈকত এলাকায় পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পলিথিন পরিষ্কার করছেন
৮ / ১০
অনেক ব্যাগে শেওলা জমে পিচ্ছিল হয়ে উঠেছে পথ
৯ / ১০
সৈকতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও সৈকতের বালুচরে দেখা যায় মোটরসাইকেল। এতে পর্যটকদের নিরাপত্তা নিয়েও তৈরি হচ্ছে শঙ্কা
১০ / ১০
ঢেউয়ের তোড়ে ভেঙে গেছে তীরবর্তী হাঁটার সড়ক। সেখানে দেওয়া হয়েছে জিও ব্যাগ