
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাহাড়ঘেরা পিয়াইন নদী। চোখজুড়ানো প্রাকৃতিক দৃশ্যের লীলাভূমি সিলেট। শীতের মৌসুমে প্রকৃতিপ্রেমীরা সৌন্দর্যের টানে ছুটে যান সিলেটে। ঘুরে বেড়ান বিভিন্ন স্থানে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা তেমনি কয়েকটি জায়গার ছবি তুলেছেন প্রথম আলোর সিলেটের আলোকচিত্রী আনিস মাহমুদ।