আইপিডিসি–প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে প্রত্যেকের জীবনেই শিক্ষকের গুরুত্ব অপরিসীম। সবারই ভালো লাগার কিছু শিক্ষক থাকেন, যাঁদের দিকনির্দেশনা, স্নেহ–ভালোবাসা আমাদের মনে দাগ কাটে। তাঁদের আমরা বলি প্রিয় শিক্ষক। দেশজুড়ে থাকা এমন শিক্ষকদের খুঁজে বের করে সম্মানিত করার জন্য তৃতীয়বারের মতো আয়োজন করা হলো ‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২১’। সারা দেশ থেকে বাছাই করা ১১ জন শিক্ষককে প্রিয় শিক্ষক সম্মাননা দেওয়া হয়।

১ / ১৪
স্কুলের ঘণ্টা বাজিয়ে শুরু করা হয় আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২১ অনুষ্ঠান
২ / ১৪
জাতীয় সংগীত শুরু হলে সবাই দাঁড়িয়ে প্রতি শ্রদ্ধা জানান
৩ / ১৪
জাতীয় সংগীত শুরু হলে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান শিক্ষকসহ অন্যরা
৪ / ১৪
অনুষ্ঠানে বক্তব্য দেন আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলাম
৫ / ১৪
প্রিয় শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা
৬ / ১৪
দাঁড়িয়ে হাততালি দিয়ে প্রিয় শিক্ষকদের অভিবাদন জানানো হয়
৭ / ১৪
প্রিয় শিক্ষকদের সম্মাননা অনুষ্ঠানে প্রাচ্যনাটের পরিবেশনায় বিশেষ নৃত্যনাট্য
৮ / ১৪
অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করেন প্রিয় শিক্ষক সম্মাননাপ্রাপ্ত শিক্ষক মো. ছিদ্দিকুর রহমান
৯ / ১৪
প্রিয় শিক্ষক সম্মাননা পাওয়া শিক্ষকদের সঙ্গে আমন্ত্রিত অতিথিরা
১০ / ১৪
প্রিয় শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজনে ‘নিত্যনঙ্গ’র শিল্পীদের পরিবেশনা
১১ / ১৪
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান
১২ / ১৪
প্রিয় শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে সারা দেশ থেকে এই শিক্ষকদের বাছাই করেন জুরিবোর্ডের সদস্যরা
১৩ / ১৪
আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২১ অনুষ্ঠানে সম্মাননা পাওয়া শিক্ষকেরা। বাঁ থেকে মিতালী প্রভা দে, আবদুস সাত্তার, মো. হায়দার আলী, শ্রীবাস চন্দ্র বিশ্বাস, মো. শফিয়ার রহমান, মো. ছিদ্দিকুর রহমান, শাহনাজ পারভীন, এস এম শাহাবুদ্দীন, মো. আবুল কালাম আজাদ, রওশন আরা বেগম ও তাপস মজুমদার
১৪ / ১৪
জুলফিকার রাসেলের লেখা, প্রিন্স মাহমুদের সুর ও সংগীত এবং জেমসের কণ্ঠে শিক্ষককে নিয়ে গাওয়া ‘স্যার’ শিরোনামের গানের সঙ্গে ‘নিত্যনঙ্গ’র শিল্পীদের পরিবেশনা