পাহাড়ি আদাখেত পরিচর্যা করছেন এক কৃষক। ছবিটি রাঙামাটির কাপ্তাই উপজেলার দেবতাছড়ি মৌনপাড়া থেকে তোলা। পাহাড়ে এ বছর আদার ভালো ফলন হয়েছে। প্রতি মণ পুরোনো আদা সাত হাজার ২০০ থেকে সাত হাজার ৫০০ ও নতুন আদা তিন হাজার ২০০ থেকে তিন হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
২ / ৫
পাহাড়ি খেত থেকে আদা সংগ্রহ করে বাড়ির পথে আদিবাসী এক চাষি। শনিবার সাপ্তাহিক স্থানীয় হাটে বিক্রি হবে এই আদা। ছবিটি রাঙামাটির দুর্গম পাহাড় সাপছড়ি মৌনপাড়া এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
৩ / ৫
খেত থেকে আদা সংগ্রহের পর পাহাড়ি ছড়ায় পরিষ্কার করছেন দুই আদিবাসী নারী। ছবিটি রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়ার কলাবাগান এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
৪ / ৫
খেত থেকে আদা সংগ্রহের পর ধুয়ে সেগুলো শুকাচ্ছেন এক চাষি। ছবিটি রাঙামাটির দুর্গম পাহাড় সাপছড়ি মৌনপাড়া এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
৫ / ৫
স্থানীয় হাটে বিক্রির জন্যে সারি সারি টুকরিতে করে আদা সাজিয়ে এনেছেন চাষিরা। দাম ভালো পাওয়ায় চাষিরা এবার অনেক খুশি। ছবিটি রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া বাজার থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি