দেশের বিভিন্ন জেলায় আজ মঙ্গলবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথম ধাপে ভোট নেওয়া হয়। এরই অংশ হিসেবে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সারিবদ্ধভাবে ভোট দেন ভোটাররা। ছবিটি সকাল সাড়ে আটটার দিকে তোলা। ছবি: আবদুস সালাম
২ / ১০
অন্যান্য ভোটকেন্দ্রে সহিংস ঘটনার খবরে কলারোয়া উপজেলার সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কমে যায়। ছবিটি সকাল সাড়ে নয়টার দিকে তোলা। ছবি: আবদুস সালাম
৩ / ১০
স্বজনদের সঙ্গে ভোট দিতে যাচ্ছেন এক বয়স্ক নারী। ছবিটি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান
৪ / ১০
রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নে ভোটকেন্দ্রের বাইরে তালিকা দেখে নম্বর ও নাম ঠিক করে দিচ্ছেন স্বেচ্ছাসেবকেরা। ছবিটি নব্দীগঞ্জ উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে সকালে তোলা। ছবি: মঈনুল ইসলাম
৫ / ১০
বরিশাল সদর উপজেলার রায়েরপাশা ইউনিয়নের কড়াপুর এলাকায় বাড়ুখায়ের দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সমর্থকেরা জেলা ছাত্রলীগের আপ্যায়ন-বিষয়ক সম্পাদক রনি সেরনিয়াবাতের মাথায় আঘাত করলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছবি: সাইয়ান
৬ / ১০
বরিশাল সদর উপজেলার রায়েরপাশা ইউনিয়নের কড়াপুর পপুলার হাইস্কুল ভোটকেন্দ্রে সকাল সাড়ে আটটার দিকে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের জেরে ভোট নেওয়া স্থগিত হয়ে যায়। এ সময় নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীরা বিমর্ষ মনে বসে থাকেন। ছবি: সাইয়ান
৭ / ১০
মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী রফিকুল ইসলাম ও জাতীয় পার্টির প্রার্থী আছলম মিয়া সকালে ৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করছিলেন। একপর্যায়ে দেখা হলে একজন আরেকজনকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন। ছবি: প্রথম আলো
৮ / ১০
ঝালকাঠি সদর উপজেলার বেশাইন খান শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যানিকেতন ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর ভোটারের হাত থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া হচ্ছে। ছবিটি আজ সকাল নয়টার দিকে তোলা। ছবি: সাইফুল ইসলাম
৯ / ১০
রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নে ভোট চলাকালে বিজিবি সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল। ছবিটি সকালে বিহারিপাড়া এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
১০ / ১০
সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অনিয়মের কারণে সকাল ১০টায় ভোট নেওয়া বন্ধ ঘোষণা করা হয়। ছবি: আবদুস সালাম