ঈদ ঘিরে প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ

করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে দেশের সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামাত আয়োজনের প্রস্তুতি শেষ হয়েছে। দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে পুরো মাঠ ও শহর। ঈদের দিন সকাল ১০টায় শোলাকিয়া ঈদগাহ মাঠে ১৯৫তম ঈদের জামাত শুরু হবে। জামাতে ইমামতি করবেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।

শোলাকিয়া ঈদগাহ পরিচালনা পর্ষদ সূত্র জানায়, শোলাকিয়ার প্রায় ৭ একর আয়তনের ঈদগাহের মূল মাঠে নামাজে প্রায় ২৫০টি কাতার থাকবে। প্রতিটি কাতারে ৬০০ থেকে ৭০০ জন মুসল্লি নামাজ আদায় করার সুযোগ পাবেন। মূল মাঠের চারপাশে আরও অনেক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মাঠের নিরাপত্তা নিশ্চিত করতে থাকবেন পুলিশ, র‌্যাব ও আনসারের সদস্যরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
মাঠের পশ্চিম পাশের মিম্বর। এখানে ঈদের নামাজ পড়ান ইমাম।
২ / ১০
ঈদের দিন মাঠে সমাগম ঘটবে লাখো মুসল্লির।
৩ / ১০
ইমামের নামাজ পড়ানোর স্থান।
৪ / ১০
নামাজের কাতারের জন্য দাগ কাটা হচ্ছে।
৫ / ১০
নিরাপত্তায় র‌্যাবের ওয়াচ টাওয়ার।
৬ / ১০
মাঠের পূর্ব পাশ।
৭ / ১০
মাঠ পরিচর্যায় ব্যস্ত দুজন।
৮ / ১০
মাঠে সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছেন এক ব্যক্তি।
৯ / ১০
মাঠের দক্ষিণ পাশের পুকুর ও ওজু করার স্থান।
১০ / ১০
মাঠের পাশের মূল সড়কের গেট।