গাজীপুরের চন্দ্রায় মহাসড়কে যানবাহনের দীর্ঘ জট। ছবিটি শনিবার তোলা। ছবি : মাসুদ রানা
২ / ১০
আপনজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সাধারণ মানুষের ঝুঁকিপূর্ণ ট্রেনযাত্রা। শনিবার দুপুরে বগুড়া রেলওয়ে স্টেশনে মিলল এমন চিত্র। ছবি: সোয়েল রানা।
৩ / ১০
অতীতে ঈদ যাত্রায় প্রায়ই লঞ্চডুবির ঘটনা ঘটলেও অতিরিক্ত যাত্রী বোঝাই বন্ধ হয়নি। ছবিটি শনিবার রাজধানীর পোস্তগোলা সেতু থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন
৪ / ১০
বঙ্গবন্ধু সেতুর একপাশে উত্তরবঙ্গগামী যানবাহনের দীর্ঘ সারি। ছবিটি শনিবার সকালে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন।
৫ / ১০
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে বাসের অপেক্ষায় যাত্রীরা। ছবিটি শনিবার সকালে তোলা। ছবি: হাসান রাজা।
৬ / ১০
বাসের টিকিট না পেয়ে পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছেন অনেকে। ছবিটি শনিবার সকালে সাভারের জিরানী বাজার এলাকা থেকে তোলা। ছবি: শামসুল হক।
৭ / ১০
ঝুঁকি নিয়ে বাসের ছাদে চড়েই বাড়ি ফিরছেন অনেকে। ছবিটি শনিবার সাভারের জিরানী বাজার এলাকা থেকে তোলা। ছবি: শামসুল হক।
৮ / ১০
ভোগান্তি সত্ত্বেও তাদের অভিব্যক্তিতে বাড়ি ফেরার আনন্দ। ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে শুক্রবার তোলা। ছবি: জাহিদুল করিম।
৯ / ১০
ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ইঞ্জিনে উঠতে বাধ্য হচ্ছেন অনেক যাত্রী। ছবিটি শনিবার দুপুরে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম।
১০ / ১০
আপনজনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড় বাড়ছেই। নতুন সাইকেলটি সঙ্গে করে নিয়ে যাচ্ছে শিশুটি। শনিবার দুপুরে তোলা। ছবি : সাইফুল ইসলাম।