ঈদের দিন সকালে নিজ হাতে রান্নাবান্না করে ছেলে আব্রাম খান জয়কে নিয়ে শ্বশুড়বাড়ি বেড়াতে গিয়েছিলেন অপু বিশ্বাস। সেখানে সারাদিন কাটিয়ে সন্ধ্যায় নিকেতনে ননদের বাসায় যান। এই ছবিটি সেখানেই তোলা। ঈদের সন্ধ্যায় ফুপুর ছেলে-মেয়েদের সঙ্গে আনন্দ করছে শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম।
২ / ১৫
ঈদের দিন পরিবারের সবার সঙ্গে মাহির ছবি। চিত্রনায়িকা মাহিয়া মাহি ঈদ করছেন সিলেটে তাঁর শ্বশুরবাড়িতে। ছবিটি ফেসবুকে পেজ থেকে নেওয়া।
৩ / ১৫
ঈদের দিন মায়ের সঙ্গে সংগীতশিল্পী ইমরানের সেলফি। সূত্র: ফেসবুক
৪ / ১৫
নিরবের ঈদটি এবার বিশেষ। কারণ, বাবা হিসেবে এটি এই তারকার প্রথম ঈদ। ছবিতে মা, মেয়ে ও স্ত্রীর সঙ্গে নিরব। সূত্র: ফেসবুক
৫ / ১৫
চিত্রনায়ক শাকিব খানের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে ঈদের দিন এই ছবিটি আপলোড করা হয়েছে। ছবিটি লন্ডনে তোলা।
৬ / ১৫
বাবা আলমগীরের সঙ্গে মেয়ে আঁখি আলমগীরের ঈদের দিনের ছবি। সূত্র: ফেসবুক
সংগীতশিল্পী সন্ধি ও তাঁর মেয়ে সংস্কৃতির ঈদ সেলফি। ঈদের দিন মেয়েকে নিয়ে বেইলী রোডে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। সূত্র: ফেসবুক
৯ / ১৫
যদিও কিছুদিন আগেই মাত্র টাইফয়েড থেকে উঠেছেন গায়ক মিনার। কিন্তু তাই বলে ঈদের ফুর্তি কি আর বন্ধ থাকতে পারে? চট্টগ্রামে নিজের আপনজনদের সঙ্গে বেশ আনন্দেই কেটেছে তাঁর ঈদ। সূত্র: ফেসবুক
১০ / ১৫
মডেল ও অভিনেত্রী জান্নাতুল পিয়া এবার ঈদ করছেন খুলনা শহরে। খুলনার মেয়ে পিয়া চাঁদরাত থেকেই শহরের নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। সূত্র: ফেসবুক
১১ / ১৫
অভিনেত্রী সুজানা জাফর ঈদের বিশেষ দিনটা কাটিয়েছেন সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে। ঢাকার উত্তরার ‘চেশায়ার হোম’ নামে একটি সংস্থার প্রতিবন্ধীদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করেছেন এই তারকা। সূত্র: ফেসবুক
১২ / ১৫
ন্যান্সি ঈদ করছেন তাঁর নিজ এলাকা ময়মনসিংহে। ঈদের দিনে ন্যান্সির সেলফি। সূত্র: ফেসবুক